1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্মরণ: বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও স্বীকৃতির গল্প দেশের বাজারে সোনার ভরি আজ কত? বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাপানে ভয়াবহ টাইফুনের জেরে ব্যাপক ভূমিধস-বন্যা; নিহত ৯

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৪৪ Time View

জাপানে শক্তিশালী টাইফুন হাগিবিস আঘাত হেনেছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনের আঘাতে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টাইফুন হাগিবিসে প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে গেছে।

জানা গেছে, গতকাল জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে রাজধানী টোকিওর দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইজু দ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে।
এর প্রভাবে ভূমিধসের ঘটনা ঘটেছে। টাইফুনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড়ের প্রভাবে স্থবির হয়ে পড়েছে রাজধানী টোকিও।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে-এর প্রতিবেদনে জানানো হয়েছে, শক্তিশালী টাইফুনটির প্রভাবে দুই লাখ ৭০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

জাপান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিবা, গানমা, ফুকুসিমা, টোচিগি এবং কানাগাওয়া এলাকায় কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঝড়টি জাপানের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

সূত্র : বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ