1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে স্মরণ: বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও স্বীকৃতির গল্প দেশের বাজারে সোনার ভরি আজ কত? বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের বাহরাইন-কুয়েত-জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে পুশইন হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইহুদিদের উপাসনালয়ের সামনে বন্দুকধারীদের হানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৫৮ Time View

জার্মানিতে ইহুদিদের উপাসনালয় সিনাগগের সামনে এবং একটি দোকানের সামনে বন্দুকধারীদের গুলিতে অন্তত দু’জন নিহত হয়েছেন। এছাড়াও আরো অনেকেই আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার পূর্ব জার্মানির শহর হ্যালোতে এই ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানায়, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানান। পুলিশের এক মুখপাত্র জানান, কাবাবের দোকান এবং সিনাগগের হামলার ঘটনায় তারা আলামত নিয়ে কাজ করছে। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন পুরুষ এবং সেখানে তিনটি হামলাকারীর ইঙ্গিত পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এটি অনুমান নির্ভর।

স্থানীয় পুলিশ এক টুইট বার্তায় জানায়, অনেকগুলো গুলি চালানো হয়েছে। প্রাথমিকভাবে দু’জনের মৃত্যুর কথা জানা গেছে। হামলাকারী গাড়িতে করে পালিয়ে গেছে।

এই ঘটনার পর সামাজিকে যোগাযোগমাধ্যম টুইটারে দুটি ছিব দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায়, হ্যালে শহরের রাস্তায় ক্যামোফ্লেজ করা একজন মানুষ হাঁটছে। তার হাতে রয়েছে একটি রাইফেল। মাথায় হেলমেট। আরেকটি ছবিতে তাকে গুলি করছে এমন দৃশ্য দেখা যায়। এছাড়াও একটি ভিডিও দেখা যায়। যেখানে দেখা যায়, একটি গাড়ির পেছন থেকে এক হামলাকারী গুলি করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ