1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সম্রাটের ছয় মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৪৬ Time View

রাজধানীর কাকরাইলে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের কার্যালয় থেকে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলি, মাদক ও ক্যাঙ্গারুসহ বিরল প্রজাতির প্রাণীর চামড়া উদ্ধার করা হয়েছে।

ফলে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্ত আইন ২০১২ এর ধারা ৩৪(খ) এর আওতায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাদক ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

আজ রবিবার (০৬ অক্টোবর) র‌্যাবের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম ও র‌্যাবের পরিচালক (মিডিয়া) লে. কর্নেল সরোয়ার বিন কাশেম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সম্রাটকে আটকের পর রবিবার দুপুর থেকে তার কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে দুটি ক্যাঙ্গারুর চামড়া, অবৈধ অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও টর্চার করার ইলেকট্রিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে তাকে অবৈধভাবে বন্যপ্রাণীর চামড়া সংরক্ষণের অপরাধে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাটকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ