1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শেখ হাসিনা আমার অনুপ্রেরণা : প্রিয়াঙ্কা গান্ধী

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৪২ Time View

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, শেখ হাসিনার শক্তি সর্বদা আমার জন্য এক মহান অনুপ্রেরণা হয়ে থাকবে।

আজ রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

প্রিয়াঙ্কা ছাড়াও নয়াদিল্লির হোটেল তাজমহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের জাতীয় কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি সোনিয়া গান্ধী এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলিঙ্গন করেন প্রিয়াঙ্কা। তিনি তার সেই আবেগঘন ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন।

টুইটারে প্রিয়াঙ্কা লিখেন, শেখ হাসিনা জি’র সঙ্গে দেখা ও আলিঙ্গনের জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। তিনি তার ব্যক্তিগত গভীর কষ্ট কাটিয়ে উঠতে শক্তি, সাহস ও অধ্যাবসায়ের সঙ্গে যে লড়াই করেছেন, তার সেই শক্তি সর্বদা আমার জন্য এক মহান অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্থানীয় সময় বেলা ১২টার দিকে নয়াদিল্লির তাজমহল হোটেলে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সোনিয়া গান্ধী, মনমোহন সিং এবং প্রিয়াঙ্কা গান্ধী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ