1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

লাঙলের দুর্গ লাঙলেরই থাকলো

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪১ Time View

লাঙলের দুর্গ লাঙলেরই থাকলো। রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসনের ১৭৫টি কেন্দ্রে আজ শনিবার ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের সমর্থনপুষ্ট জাতীয় পার্টির প্রার্থী এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট।

জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে সন্ধ্যা সোয়া ৭টায় রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, উপনির্বাচনে ভোট পড়েছে ২১ দশমিক ৩১ শতাংশ।

জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থী ছাড়া উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, এনপিপির শফিউল আলম, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটে লাঙলের জয় নিশ্চিত হয়ে সাদ কালের কণ্ঠকে বলেন, ‘রংপুরবাসী আমার প্রতি সম্মান দেখিয়েছে। রংপুরে জাতীয় পার্টির দুর্গ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার দেওয়া কথা অনুযায়ী বাবার (এরশাদ) অসমাপ্ত কাজ সম্পন্ন করে পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিয়ে যাবো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ