1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

ব্রুনাইয়ে পাঁচ বাংলাদেশির পাসপোর্ট বাতিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪১ Time View

মানবপাচার, অবৈধ ভিসা ব্যবসা ও প্রবাসী শ্রমিকদের নির্যাতনের অভিযোগে সরকার ব্রুনাইয়ে বসববাসরত পাঁচ প্রবাসীর বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছে।

প্রবাসী শ্রমিক নির্যাতনের প্রেক্ষিতে ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই পাঁচ অনাবাসী বাংলাদেশির পাসপোর্ট বাতিলের অনুরোধ করে। এর প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নেয়।

যে পাঁচ প্রবাসীর পাসপোর্ট বাতিল করা হয়েছে, তারা হলেন- দেলোয়ার মো. আব্দুল লতিফ (পাসপোর্ট নম্বর বিবি-০৩২৮১৫০), জসিম সরকার (বিআর-০৭৭৩৪৬০), মোহাম্মদ সুহেল আহমেদ (বিপি-০১৯৬৫২২), মো. হাবিবুর রহমান (বিসি-০৪১১৭৪৬), মো. জাকির হোসেন (বিএম-০৪২১৮২১)।

ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, শ্রম অভিবাসন প্রক্রিয়ায় অনৈতিক চর্চা বন্ধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ব্রুনাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

প্রবাসীরা মনে করেন, পাসপোর্ট প্রত্যাহারের ঘটনায় দালালচক্র যেমন এ বিষয়ে সরকারের শক্ত বার্তা পেয়েছে তেমনি ব্রনাই শ্রমবাজারের প্রতি অভিবাসনগামী সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, বর্তমানে ব্রুনাইয়ে প্রায় ৩০ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ