1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

উত্তরা থেকে ক্যাসিনোর সরঞ্জাম আটক, নেপথ্যে চীনা নাগরিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৪৮ Time View

রাজধানীর উত্তরায় একটি চীনা মালিকানাধীন আবাসিক হোটেল থেকে ক্যাসিনো খেলার দুটি ‘মাহাজং’ জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্যাসিনোর ইলেকট্রিক গ্যাম্বলিং খ্যাত যন্ত্র দুটি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জব্দ করে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, উত্তরার হবনব কফি হাউস ও চাইনিজ রেস্টুরেন্ট এবং এর আবাসিক হোস্টেলে এ অভিযান চালানো হয়। রেস্টুরেন্ট দুটি উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ এলাকায়। আর আবাসিক হোটেলটি উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ৫৬ নম্বর ভবনে।

প্রতিষ্ঠান দুটির মালিক চীনা নাগরিক কেন্ট। এই প্রতিষ্ঠানটি মিথ্যা তথ্যে আমদানি করা এসব যন্ত্রে দুই লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দিয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর বনানী এলাকার নিউ ড্রাগন চাইনিজ রেস্টুরেন্ট থেকে ক্যাসিনো খেলার একটি মাহাজং মেশিন জব্দ করা হয়।
কাস্টমস সূত্র জানায়, আমদানিকারক নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল চীন থেকে ২০১৮ সালের জুলাই মাসে ২০টি কার্টনে সাত সেট ক্যাসিনো খেলার মাহাজং মেশিন আমদানি করে। ক্যাসিনোর পণ্যগুলো বিভিন্ন চীনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ