1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

শাহজালাল বিমানবন্দরে ৭৩ আইফোন জব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৫২ Time View

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনার সময় ৭৩টি আইফোন (১১ প্রো) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ ফোনের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার রাতে কাস্টমস হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ১টায় এ ফোনগুলো জব্দ করা হয়েছে।

কাস্টম হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য গোপন করে গ্রিন চ্যানেল দিয়ে ফোনগুলো এক ব্যক্তি নিয়ে আসছিল। এ সময় তল্লাশি চালিয়ে আইফোনগুলো জব্দ করা হয়।

কাস্টম হাউজ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি বাড়ায় কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বুধবার মধ্যরাতে হংকং থেকে ঢাকাগামী ফ্লাইট নম্বর কেএ-১১০ এর যাত্রী মোস্তফা মিয়াকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তার বহন করা লাগেজে ৭৩টি সবশেষ মডেলের আইফোন পাওয়া যায়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

জব্দ পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ