1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাকের পার্টির কেন্দ্রীয় নেতা সনির পিতার ইন্তেকাল, জানাজা কাল নাটক-গান ও কমেডি শো, শুক্রবার ঢাকায় কোথায় কী? জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো কীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে জলবায়ু সম্মেলনে অনুদানভিত্তিক অর্থায়ন চাইবে বাংলাদেশ ইব্রাহিমের গোলে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

শক্তিশালী পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৯৯তম বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৭৬ Time View

শক্তিশালী পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৯৯তম স্থানে পৌঁছেছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনারস পাসপোর্ট ইনডেক্সে এ বছরের শুরুতে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। কিন্তু বছরের শেষভাগে এসে দুই ধাপ নেমে তা দাঁড়িয়েছে ৯৯তম স্থানে। এবারের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে দু’টি দেশ- জাপান ও সিঙ্গাপুর। এদিকে ৯৯তম স্থানে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইরান ও ইরিত্রিয়া।

বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪০টি দেশ বা অঞ্চলে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসায় যাতায়াতের সুবিধা পাবেন।

বিশ্বের সবচেয়ে ভ্রমণবান্ধব পাসপোর্ট এশিয়ার জাপান ও সিঙ্গাপুরের। তাদের পাসপোর্ট নিয়ে বিশ্বের ১৯০টি দেশ/অঞ্চলে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া যায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে তিনটি দেশ- ফিনল্যান্ড, জার্মানি ও দক্ষিণ কোরিয়া। তাদের পাসপোর্ট নিয়ে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ১৮৮টি দেশ/অঞ্চলে। তৃতীয় অবস্থান ইউরোপের তিনটি দেশের দখলে। ডেনমার্ক, ইতালি ও লুক্সেমবার্গের পাসপোর্ট নিয়ে ১৮৭টি দেশ/অঞ্চলে ভিসামুক্ত প্রবেশ করা যায়। চতুর্থ ফ্রান্স, স্পেন ও সুইডেন। এ তিনটি দেশের পাসপোর্ট নিয়ে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে ১৮৬টি দেশ/অঞ্চলে। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও পর্তুগাল (১৮৫টি দেশ/অঞ্চল)। বেলজিয়াম, কানাডা, গ্রিস, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ডের সঙ্গে যৌথভাবে তাদের অবস্থান ষষ্ঠ স্থানে। তাঁদের ভিসামুক্ত প্রবেশাধিকার ১৮৪টি দেশ/অঞ্চলে।

এরপর সপ্তম স্থানে রয়েছে মাল্টা, চেক রিপাবলিক (১৮৩), অষ্টম স্থানে রয়েছে নিউজিল্যান্ড (১৮২), নবম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, লিথুনিয়া, স্লোভাকিয়া (১৮১), ১০ম স্থানে রয়েছে হাঙ্গেরি, আইসল্যান্ড, লাটভিয়া, স্লোভেনিয়া (১৮০)।

এ র‌্যাংকিংয়ে সবচেয়ে নিচের ১০টি দেশের মধ্যে ১০০তম উত্তর কোরিয়া ও লেবানন (৩৯), ১০১তম নেপাল (৩৮), ১০২তম লিবিয়া, ফিলিস্তিন ও সুদান (৩৭), ১০৩তম ইয়েমেন (৩৩), ১০৪তম পাকিস্তান ও সোমালিয়া (৩১), ১০৫তম সিরিয়া (২৯), ১০৬তম ইরাক (২৭), ১০৭তম আফগানিস্তান (২৫)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ