1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৫৫ Time View

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে মধুপুরের গাংগাইর বেকারকোণা এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত বিনিময় সার্ভিসের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে ধনবাড়ীর দিকে আসছিল। পথে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে যায়।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজনকে ময়মনসিংহ ও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ