1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

পুলিশের ভেতরের কালো বিড়ালদের তাড়াতে হবে : ইনু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৮ Time View

জাসদ সভাপতি ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাজনৈতিক দলের কিছু নেতা ও পুলিশ প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কিছু কালো বিড়ালের অশুভ সংযোগে দুর্নীতিবাজরা শেখ হাসিনার উন্নয়নের ট্রেনে ঢুকে পড়ে। এদের এ অশুভ সংযোগ ছিন্ন করতে হবে।

তিনি বলেন, পুলিশ প্রশাসনের ভেতরে কালো বিড়াল লুকিয়ে থাকলে সমাজের ভূত দুর্নীতিবাজদের ধ্বংস করা যাবে না। চলমান শুদ্ধি অভিযানও সফল হবে না। সমাজের ভূত দুর্নীতিবাজদের ধ্বংসের পাশাপাশি পুলিশ প্রশাসনের ভেতর লুকোনো কালো বিড়াল-শর্ষের ভূতও তাড়াতে হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মৎস্যভবন মোড়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে স্মারকলিপি প্রদানের আগে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইনু বলেন, শেখ হাসিনার উন্নয়নের ট্রেনে কোনো দুর্নীতিবাজদের জায়গা নেই। পুলিশ প্রশাসনের দায়িত্ব উন্নয়নের ট্রেন থেকে সমাজের ভুত দুর্নীতিবাজদের ধরে কারাগারে নিক্ষেপ করা। যে জার্সিই গায়ে থাকুক পুলিশ কোনো দুর্নীতিবাজকে রেহাই দেবে না। সব দুর্নীতিবাজদেরই জায়গা হবে খালেদার পাশে কারাগারে। নজর রাখতে হবে দুর্নীতিবাজরা পালিয়ে বিদেশে থাকা পলাতক দুর্নীতিবাজ সাজাপ্রাপ্ত তারেকের কাছে না পৌঁছায়।

ইনু পুলিশকে দল-মুখ না দেখে অপরাধ দমনে কঠোর হওয়া, মাদক-দুর্নীতি থেকে দূরে থাকা এবং হয়রানি নির্যাতনের বদলে জনগণের সেবক হওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার। বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলম, ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. হাবিবুর রহমান শওকত, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি ও জাসদের সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি ও জাসদের সহ-সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।

সমাবেশ শেষে ঢাকা মহানগর জাসদের একটি প্রতিনিধি দল দুপুর পৌনে একটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ