1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

মিসরে বিক্ষোভ চলছেই; আটক ৫ শতাধিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩ Time View

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে মিসরে। দেশটিতে এই বিক্ষোভ দমন করতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষকে আটক করা হয়েছে। সোমবার স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলো এ দাবি করেছে।

স্বৈরশাসক সিসির পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই মিসরে চলছে বিক্ষোভ। রাজধানী কায়রো ছাড়াও আরো কয়েকটি শহরে এই বিক্ষোভ হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চলমান বিক্ষোভের কারণে পাঁচ শতাধিক আটক করা হয়েছে। সামনের দিনগুলোতে আটকের সংখ্যা আরও বাড়তে পারে।

কিন্তু, সরকারের পক্ষে থেকে গ্রেপ্তারকৃতদের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

বিক্ষোভের আশঙ্কায় বিভিন্ন শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও কায়রো, আলেকজান্দ্রিয়াসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সামরিক অভ্যুত্থানে ২০১৩ সালে মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যদিকে সেনাশাসক জেনারেল সিসি ও তার বলয়ের লোকজনের ব্যাপক দুর্নীতি সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে।

সূত্র : বিবিসি, এসবিএস নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ