1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

জি কে শামীমের কাজ পাওয়ার বিষয়ে তদন্ত চলছে : গণপূর্তমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭ Time View

ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেপ্তার যুবলীগ পরিচয়দানকারী প্রভাবশালী ঠিকাদার জি কে শামীম কীভাবে এত সরকারি কাজ ভাগিয়ে নিয়েছেন এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গত শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের অফিসে অভিযান চালিয়ে জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের মালিক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করে র‌্যাব। অভিযানে ১ কোটি ৮০ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ১৬৫ কোটি টাকার ওপরে এফডিআর (স্থায়ী আমানত) পাওয়া যায়। পাওয়া যায় মার্কিন ডলার, মাদক ও আগ্নেয়াস্ত্র।
সচিবালয়, র‌্যাব হেড কোয়ার্টার, সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতালসহ বড় বড় ১৭টি প্রকল্পের প্রায় তিন হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ করছেন জি কে শামীম।
সরকারের বেশিরভাগ স্থাপনা নির্মাণের কাজ করছেন গ্রেফতার হওয়া জি কে শামীম- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গণপূর্তমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে যে বিষয়গুলোর এসেছে, সেগুলোর আলোকে আমিও খতিয়ে দেখছি, যে প্রক্রিয়ায় তিনি ঠিকাদারি কাজ পেয়েছেন সেটা নিয়মের অধীনে ছিল, নাকি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কিছু করা হয়েছিল- এগুলো খতিয়ে দেখছি।’
গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, তিনি গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের টাকা দিয়ে কাজ নিতেন- এ বিষয়ে রেজাউল করিম বলেন, ‘বিষয়টি তদন্তাধীন, যারা তদন্ত করছেন তাদের তদন্ত রিপোর্ট আসার পরই এ বিষয়ে মন্তব্য করা শ্রেয়।’
জি কে শামীম এখনো সচিবালয়ে দুটি ভবন নির্মাণের কাজ করছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘তিনি র‌্যাবের হেড কোয়ার্টারেরও ঠিকাদার। কীভাবে কাজগুলো হয়েছে, নিয়মের ব্যত্যয় হয়েছে কি-না বা কীভাবে হচ্ছে, এসব বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করছি। বিষয়টি তদন্তাধীন, তদন্তেই সব তথ্য উপাত্ত বেরিয়ে আসবে বলে আমি আশা করি।’
তদন্ত কবে শেষ হবে- জানতে চাইলে গণপূর্তমন্ত্রী বলেন, ‘তদন্ত করছেন তদন্তকারী কর্মকর্তারা, সেই বিষয়টি তো আমি নির্ধারণ করতে দিতে পারব না।’
মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হবে কি-না- এ বিষয়ে তিনি বলেন, ‘একটি তদন্ত চলা অবস্থায় আরেকটি তদন্ত আইনসিদ্ধ নয়। তা হলে সেই তদন্তকে ইন্টারফেয়ার করা হয়। আমরা আমাদের মতো করে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি অত্যন্ত গুরুত্বের সঙ্গে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ