1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

স্পা সেন্টার থেকে আটক দুই পুরুষ রিমান্ডে, ১৬ নারী কারাগারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫২ Time View

রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টার থেকে গ্রেপ্তার দুই পুরুষকে রিমান্ডে নেওয়া হয়েছে। সেখান থেকে গ্রেপ্তার ১৬ নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এসব আদেশ দেন।

অসামাজিক কার্যকলাপের অভিযোগে মানবপাচার আইনে দায়ের করা মামলায় ম্যাংগো স্পা থেকে আটক আসাদুজ্জামানকে দুই দিন ও লাইফ স্টাইল হেলথ ক্লাব অ্যান্ড স্পা অ্যান্ড সেলুন থেকে গ্রেপ্তার আলমকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়।

আজ বিকেলের দিকে তিন স্পা সেন্টার থেকে আটক ১৮ জনকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে আসাদুজ্জামানকে সাত দিন ও আলমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষে জামিনের আবেদন জানানো হয়। মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডে পাঠান।

অন্যদিকে ১৬ নারীকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। একই আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত রবিবার রাতে রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারের এই তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন নারী ও তিনজন পুরুষসহ ১৯ জনকে আটক করে গুলশান থানা পুলিশ। তবে একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। এ ঘটনায় গুলশান থানা পুলিশ মানবপাচার প্রতিরোধ আইনের ১২ ধারায় তিনটি পৃথক মামলা করে। আদালত পৃথক পৃথক আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ