1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সোমবার ঢাকা আসছেন বিশ্ব ব্যাংকের ভিপি ও জাতিসংঘ ‍দূত

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫ Time View

আগামীকাল সোমবার ঢাকা আসছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টভিগ শ্যাফে ও জাতিসংঘ মহাসচিবের সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত জিন টোড।
তারা এখানে বাংলাদেশের সড়ক নিরাপত্তার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
দুই দিনের সফরে তারা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ‘সবার জন্য সড়ক নিরাপত্তা’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেবেন শ্যাপে ও টোড। যেখানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে।
শ্যাফে বলেন, ‘সড়ক দুর্ঘটনা পরিবারের জন্য জীবন বিপর্যয়কর অভিজ্ঞতা এনে দেয়। মানুষের ব্যাপক ক্ষতি ছাড়াও বিশ্বব্যাপী সড়কের নিরাপত্তার একটি বড় অর্থনৈতিক প্রভাব রয়েছে। ধারণা করা হয়, সড়ক দুর্ঘটনা সাথে সম্পর্কিত বার্ষিক যে ক্ষতি হয়, তা জাতীয় জিডিপির প্রায় ২-৫ শতাংশের সমান।’
সড়কের নিরাপত্তা বিশ্বব্যাপী উন্নয়নের জন্য চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ১০ লাখের বেশি (১.৩৫ মিলিয়ন) মানুষ গাড়ি ও সাইকেল চালানোর সময় এবং রাস্তায় হেঁটে চলাচল করতে গিয়ে প্রাণ হারান। আর ৫ কোটি (৫০ মিলিয়ন) মানুষ আহত হয়।
সম্প্রতি বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় দেখা যায়, পুরো দক্ষিণ এশিয়ায় সড়ক মৃত্যুর হার ৫০ শতাংশ হ্রাস করতে পারলে আনুমানিক ১.২ ট্রিলিয়ন ডলারের সুবিধা পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ