1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে অস্থিরতা : সৌদি আরবে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭ Time View

সম্প্রতি সৌদি আরবের তেল অবকাঠামোতে হামলা করা হয়। এই প্রেক্ষিতে দেশটিতে সেনা পাঠানোর পরিকল্পনার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছেন, এই সেনা মোতায়েনের বিষয়টি হবে ‘স্বাভাবিক প্রতিরক্ষামূলক’। তবে মোট কতজন সেনা পাঠানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

গত সপ্তাহে দুটি সৌদি তেলক্ষেত্রে হামলা চালানো হয়। এই হামলা দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

কিন্তু যুক্তরাষ্ট্র ও সৌদি আরব উভয় দেশই এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

এর আগে, শুক্রবার ,ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ স্তরের’ নিষেধাজ্ঞা ঘোষণা করার সময় সামরিক দ্বন্দ্ব এড়াতে চান বলে ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সে সময় নতুন মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং এর সার্বভৌম সম্পদ তহবিলের ওপর জোর দেওয়া হবে বলে মন্তব্য করেন ট্রাম্প।

সূত্র : বিবিসি, গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ