1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করল টিসিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১ Time View

দাম নিয়ন্ত্রণে খোলাবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টিসিবি’র মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর পাঁচটি স্থানে ৪৫ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, আজ থেকে রাজধানীর পাঁচটি স্থানে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমাদের সোর্সিং চলছে, পর্যায়ক্রমে আরো বিভিন্ন স্থানে শুরু হবে এ সেবা।

টিসিবির ডিলার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টা থেকে আমরা এখানে পেঁয়াজ বিক্রি শুরু করেছি। একজন ক্রেতা দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারছেন। বিক্রির জন্য এক হাজার কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে।

বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত রবিবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে মানুষকে স্বস্তি দিতে সরকার খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে খোলাবাজার থেকে একেকজন পাঁচ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবে না।

পেঁয়াজ আমাদানির ক্ষেত্রে এলসি মার্জিন এবং সুদের হার কমাতেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। বলা হয়েছে, বন্দরে আমদানি করা পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা এবং নির্বিঘ্নে পরিবহনের যাতায়াত নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ