1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭ Time View

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আজ শনিবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব আমাদের নেত্রী শেখ হাসিনার সময়ে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামীতে সম্পর্ক আরো দৃঢ় হবে।

এনআরসি নিয়ে তিনি বিতর্ক থেকে দূরে থাকলেও তিস্তার পানি বণ্টন নিয়ে ছিলেন অনেকটাই সোজাসাপ্টা। তিনি বলেন, পানি বণ্টন একটি আন্তর্জাতিক বিষয়। আমরা চাই দু’দেশের মানুষের কল্যাণ হবে এমন একটি সমাধান যেন বের হয়।

পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা বলা শুরু করেছেন যে, বাংলাদেশের প্রায় দুই কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভারতে বসবাস করছেন। এনআরসির মাধ্যমে তাদের চিহ্নিত করা হবে। তাই নানা মহলে প্রশ্ন উঠেছে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যত নিয়ে।

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথা। যদিও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী পানিবণ্টন চুক্তির বিরুদ্ধে। নানা মহলের ধারণা পানিবণ্টন নিয়ে এবার আবার দু’দেশের মধ্যে আলোচনা হবে। ঘোষণাও হতে পারে সমাধানের সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ