1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

তামিমের বিকল্প নিয়ে চিন্তা নেই : সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৬২ Time View

ছুটি কাটিয়ে দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার নেতৃত্বে আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ পাবে না বিশ্রামে থাকে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। তার না থাকা মানে দলে বড় একটা ঘাটতি। তবে বাঁহাতি এই ওপেনারের বিকল্প নিয়ে কোনো দুর্ভাবনা নেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের।

আসলে একের পর এক ম্যাচে ব্যর্থ হতে থাকা তামিমকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন সাকিবই। বন্ধুর কথাতেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নেন তামিম। ওপেনিংয়ে তামিমের বিকল্প হিসেবে কে বা কারা সুযোগ পেতে পারে এমন একটা আলোচনা দলে সবসময়ই চলে। এর বাইরে ক্রিকেটপ্রেমী আর সাংবাদিকদেরও আছে এটা জানার আগ্রহ। যে কারণে সাকিবকে আজ এই প্রশ্নের মুখোমুখি হতে হলো।

মিরপুরে বিশ্বসেরা অল-রাউন্ডার সাংবাদিকদের বলেন, ‘যে জায়গাগুলো ফাঁকা হয় কিংবা ফাঁকা থাকে বা যে জায়গাগুলো নিয়ে আমরা সচেতন থাকি। সেই জায়গাগুলো নিয়ে আমরা সব সময় আলাপ-আলোচনা করি। সবাই আলাপ-আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছাই যে, এই খেলোয়াড় এই এই কারণে এই পজিশনে সুইটেবল হবে। তারপর আমরা আসলে নির্বাচন করি। জায়গা দেওয়া না দেওয়া বড় কথা না।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি দল কিন্তু খেলতে নামে জেতার জন্য। দলগুলো যখন ম্যাচ খেলতে যায় তখন কিন্তু এটা চিন্তা করে না যে, আমরা খেলোয়াড় তৈরি করতে যাচ্ছি কিংবা নতুন খেলোয়াড় দেখার জন্য যাচ্ছি। হয়তো নতুন খেলোয়াড়ও দেখা হতে পারে, কিন্তু দিনশেষে লক্ষ্য থাকে ম্যাচ জেতার। আমরাও ওই লক্ষ্য নিয়েই খেলব। এর জন্য যদি নতুন খেলোয়াড় নেওয়ার দরকার হয়, তাহলে নতুন খেলোয়াড় নেব। যদি দেখি অভিজ্ঞদের পারফর্ম করার সম্ভবনা আছে তাহলে ওরাই খেলবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ