1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

থ্রিজি টেলিটক শুরুতে কেবল ঢাকায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ মে, ২০১২
  • ১৩২ Time View

আগামী জুলাই মাসে প্রাথমিকভাবে রাজধানীতে তিন লাখের বেশি গ্রাহককে তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) মোবাইল ফোন সেবা দেওয়ার প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটক।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান  জানান, শুরুতে বিভাগীয় শহরগুলোতে থ্রি-জি সেবা চালুর কথা থাকলেও প্রাথমিকভাবে কেবল রাজধানীতেই এ সেবা উম্মুক্ত করা হবে।

“আমরা প্রথমে শুধুমাত্র রাজধানীর গ্রাহকদের জন্য থ্রিজি সিম সরবরাহ করব।”

অন্য বিভাগীয় শহরগুলোতে কবে নাগাদ এই সেবা পৌঁছাবে জানতে চাইলে মুজিবর আশা প্রকাশ করেন, অক্টোবরের মধ্যেই হয়তো বিভাগীয় ও বড় শহরগুলোর মানুষ তৃতীয় প্রজন্মের মোবাইল সেবা পেয়ে যাবেন।

টেলিটক ঢাকার পরপরই চট্টগ্রামে এই সেবা চালু করবে বলে মুজিবর রহমান জানান।

“রাজধানীতে এই সেবা দিতে প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া চলছে। এ কাজ শেষ হওয়া মাত্র আগামী জুলাই মাসে থ্রিজি সিম গ্রাহকদের দেওয়া হবে।”

শুরুতে রাজধানীতে তিন থেকে ৫ লাখ গ্রাহককে থ্রিজি সিম দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক।

এই লক্ষে টেলিটকের নেটওয়ার্ক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে জানিয়ে মুজিবর রহমান বলেন, “শুধু থ্রি-জির জন্য সারা দেশে ৭০০ বিশেষ বিটিএস স্থাপন করা হবে। ইতোমধ্যে রাজধানীর বিটিএসগুলো বসানো হয়েছে। এখন সুইচিং এর কাজ চলছে।”

বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ১৩ লাখ জানিয়ে মুজিবর বলেন, জুলাই মাসের পর এই সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে বলে তারা আশা করছেন।

“টেলিটক থ্রিজি নিয়ে আসলে আমাদের গ্রাহক সংখ্যাও বাড়তে শুরু করবে।”

থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য পরিবহন সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, জিপিএসের মাধমে পথ নির্দেশনা পাওয়া, উচ্চ গতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব।

রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান হিসেবে টেলিটক অন্য অপারেটররা বাজারে আসার আগেই গত মার্চ থেকে পরীক্ষামূলক থ্রি-জি সেবা দেওয়ার অনুমতি পায়। তবে নানা কারণে তা পিছিয়ে যায়।

এই সেবা চালু করতে এতো বেশি সময় লাগার কারণ জানতে চাইলে মুজিবর বলেন, নতুন এই প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন করতে বেশি সময় লাগছে।

থ্রিজি লাইসেন্সের জন্য প্রস্তাবিত খসড়া নীতিমালায় বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে থ্রিজি তরঙ্গের (স্পেক্ট্রাম) নিলাম হবে। টেলিটককে এই নিলামে প্রতিদ্বন্দ্বিতা করতে না হলেও নিলামের সম পরিমাণ টাকা দিয়েই তরঙ্গ নিতে হবে।

বর্তমানে টুজি মোবাইল সেবাদানকারী বেসরকারি অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল ও রবির পাশাপাশি নতুন বিদেশি প্রতিষ্ঠানও থ্রিজি নিলামে অংশ নিতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ