1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

প্রাইভেট কার খাদে, দুই সন্তানসহ প্রাণ গেল মা–বাবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৪৮ Time View

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাসকে পাশ কাটাতে গিয়ে ব্যক্তিগত গাড়ি খাদে পড়ে গেলে মা-বাবা ও দুই সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির আরেক শিশুসন্তানসহ চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামগোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রফিকুজ্জামান (৪৬), তাঁর স্ত্রী শাহিনা আক্তার (৪২), ছেলে নাদিম (২৬) ও মেয়ে রনক (১৩)। তাঁরা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় গ্রামের বাসিন্দা। নেত্রকোনার দুর্গাপুর থেকে নরসিংদী যাচ্ছিলেন তাঁরা। এ ঘটনায় রফিকুজ্জামানের আরেক ছেলে নাহিদ (৩) গুরুতর আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, রামগোপালপুর বাজারসংলগ্ন স্থানে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী এম কে সুপার পরিবহনের একটি বাসকে পাশ কাটাতে গিয়ে ব্যক্তিগত গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শাহিনা আক্তার নিহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরও তিনজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ