1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

যথারীতি ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৪৬ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ। দলীয় ৪ রানে কাসুন রাজিথার বলে পেরেরার গ্লাভসবন্দি হন সর্বশেষ ৬ ইনিংসের সবকটিতেই বোল্ড হওয়া তামিম ইকবাল (২)। তার সঙ্গী এনামুল হক বিজয় প্রথমবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। রাজিথার দ্বিতীয় শিকারে পরিণত হয়েছেন ১৪ রান করে।

মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম আজ আর দলকে ভরসা দিতে পারলেন না। দাসুন শানাকার বলে খোঁচা মেরে ক্যাচ তুলে দিলেন কুসল মেন্ডিসের হাতে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৮ রান। জয়ের জন্য আরও ২৪৭ রান প্রয়োজন তামিম ইকবাল বাহিনীর।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশের নির্বিষ বোলিং আর বাজে ফিল্ডিংয়ংয়ের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রানের পাহাড় গড়ে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা। দলীয় ১৩ রানেই প্রথম উইকেট হারিয়েছিল তারা। শফিউল ইসলামের বলে এলবিডাব্লিউ হয়ে যান ৬ রান করা আভিস্কা ফার্নান্দো। ৮৩ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়েন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে আর কুসল পেরেরা।

৪৬ রান করা করুনারত্নেকে মুশফিকের গ্লাভসবন্দি করে জুটি ভাঙেন তাইজুল। কুসলও বেশিক্ষণ টিকতে পারেননি। রুবেলের শিকার হয়েছেন ৪২ রানে। ৫৮ বলে ৫৪ কুসল মেন্ডিসকে সাব্বিরের তালুবন্দি করেন সৌম্য সরকার। ৪২তম ওভারের শেষ বলে দুইশ ছাড়ায় শ্রীলঙ্কার স্কোর। ৬৯ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া দাসুন শানাকা ১৪ বলে ৩০ রানের ঝড় তুলে শফিউলের শিকার হন। অন্যপ্রান্তে তিন অংকের দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ। তবে ৮৭ রানে তাকে ফেরান সৌম্য। শেষের দিকে সম্মিলিত চেষ্টায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। ১০ ওভারে ৬৮ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শফিউল। ৫৬ রানে তিনটি নিয়েছেন সৌম্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ