1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

ফার্মফ্রেস এবং প্রাণ মিল্ক উৎপাদন-বিপণনে বাধা কাটল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৫৮ Time View

মিল্ক ভিটার পর এবার ফার্মফ্রেস এবং প্রাণ মিল্কের পাস্তুরিত দুধ উৎপাদন ও বাজারজাত করণের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান। ৫ সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ওই দুটি কম্পানির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।

এদিকে আরো ৫ কম্পানি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।

বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪টি কম্পানির পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও সীসা থাকায় সবগুলো কম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ও বিতরণ ৫ সপ্তাহের জন্য বন্ধ রাখতে হাইকোর্ট আদেশ দেন ২৮ জুলাই।

এই আদেশের বিরুদ্ধে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করে ‘ফার্মফ্রেশ মিল্ক’ উৎপাদনকারী কম্পানি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং ‘প্রাণমিল্ক’ উৎপাদনকারী প্রাণ ডেইরি লিমিটেড। তাদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল মিল্ক ভিটার ক্ষেত্রে হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়।

হাইকোর্ট যে ১৪টি কম্পানির দুধ উৎপাদন বন্ধ করার নির্দেশ দেন

১. আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট লিমিটেডের ‘আফতাব’ ব্রান্ড ২. আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘ফার্মফ্রেশ মিল্ক’ ব্রান্ড ৩. আমেরিকান ডেইরি লিমিটেডের ‘মো’ ব্রান্ড ৪. বাংলাদেশ মিল্ক প্রডিউসার’স কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের ‘মিল্ক ভিটা’ ব্রান্ড ৫. বারো আউলিয়া ডেইরি মিল্ক অ্যান্ড ফুডস লিমিটেডের ‘ডেইরি ফ্রেশ’ ব্রান্ড ৬. ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট এর ‘আড়ং ডেইরি’ ব্রান্ড ৭. ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেডের ‘আয়রান’ ব্রান্ড ৮. ইছামতি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস এর ‘পিউরা’ ব্রান্ড ৯. ঈগলু ডেইরি লিমিটেডের ‘ঈগলু’ ব্রান্ড ১০. প্রাণ ডেইরি লিমিটেডের ‘প্রাণমিল্ক’ ব্রান্ড ১১. উত্তরবঙ্গ ডেইরির ‘মিল্ক ফ্রেশ’ ব্রান্ড ১২. শিলাইদহ ডেইরির ‘আল্ট্রা’ ব্রান্ড, ১৩.পূর্ব বাংলা ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজের ‘আরওয়া’ ব্রান্ড এবং ১৪. তানিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস এর ‘সেইফ; ব্রান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ