1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ব্রিটিশ নাগরিকত্ব পেতেই আমিরের অবসর?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৪৯ Time View

কম বয়সেই টেস্ট থেকে অবসর নেওয়ায় পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে নানা ধরনের জল্পনা ও সমালোচনা শুরু হয়েছে পাকিস্তানের এই বাঁহাতি পেসার ব্রিটিশ নাগরিকত্ব নিতে চলেছেন বলে কানাঘুষা চলছে। শোনা যাচ্ছে, শুধু টেস্ট থেকে অবসরই নয়, পাকিস্তান ছেড়ে পাকাপাকি ভাবে ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে সেখানেই বসবাস করতে পারেন আমির।

মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন আমির। এই নিয়ে পাকিস্তানের সাবেক তারকারা তার সমলোচনাও করেছেন। ২০১৬ সালে ব্রিটিশ নাগরিক নার্গিস মালিককে বিয়ে করেছেন আমির। তাই তার এই আবেদন গৃহীত হতে পারে বলেও মনে করা হচ্ছে। আমির নাকি স্পাউস ভিসার জন্য আবেদন করেছেন। এর ফলে তিনি ব্রিটেনে যেখানে খুশি যেতে পারেন ও নাগরিকদের মতো সুযোগ সুবিধা নিতে পারবেন।

শুধু এটুকুই নয়, শোনা যাচ্ছে ব্রিটেনে নাকি একটি বাড়ি কেনার বিষয়ও চিন্তাভাবনা করছেন আমির। মনে করা হচ্ছে, এই ভিসা আমিরের পেতে অসুবিধা হবে না কারণ তিনি প্রতিনিয়ত নিজের স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ব্রিটেন আসেন এবং কাউন্টিতেও খেলেন। মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়া নিয়ে আমিরের সমলোচনা করেছেন ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার। আমিরের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। শোয়েব তো বলেই দিয়েছেন, তিনি নির্বাচক হলে এমন ক্রিকেটারকে দলেই নিতেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ