1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

ভালোবাসা মানে না বয়সের বাধা, চল্লিশেও বিয়ে করে সুখে আছেন এই তারকারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৪১ Time View

প্রেম-ভালোবাসা মাঝে মাঝে অন্ধ করে দেয় মানুষকে। তাইতো প্রেম মানে না কোনো বয়স, মানে না কোনো নিয়ম। সমাজকে চোখ রাঙিয়ে ভালোবাসা জয় করে নেয় সবকিছু। আর বারবার তা দেখিয়েছেন বলিউডের তারকা দম্পতিরা। চল্লিশ বয়সেও বিয়ে করে সুখে সংসার করছেন তারা।

কিছুই কম ছিল না মি. পারফেকশনিস্ট আমির খানের। ছেলে, মেয়ে এবং স্ত্রী রিনাকে নিয়ে ভরপুর সংসার ছিল তার। বাধ সাধল নতুন সম্পর্ক। ‘লগান’-এর সেটে পরিচয় কিরণ রাও-এর সঙ্গে। অতঃপর রিনার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং কিরণ রাওকে দ্বিতীয় বিয়ে ২০০৫ সালে। তখন আমিরের বয়স ৪০ বছর। আমির-কিরণ এখন বলিউডের অন্যতম পাওয়ার কাপল।

এদিকে সইফ আলি খান বরাবরই ছকভাঙা। ১৯৯১ সালে বিয়ে করেন বয়সে ১২ বছরের বড় অমৃতা সিংহকে। তখন সইফের বয়স ২১ বছর। সেই বিয়ে ভেঙে গেল ২০০৪ সালে। এরপর করিনার সঙ্গে কয়েক বছরের দুরন্ত প্রেমের পরে বিয়ে ২০১২ সালে। বর্তমানে তাদের ছেলে তৈমুর তো সবথেকে আলোচিত স্টারকিড। সইফের প্রথম পক্ষের দুই সন্তানের সঙ্গেও করিনার সম্পর্ক ভালো।

সঞ্জয় দত্ত মান্যতাকে বিয়ে করেছিলেন ৪৮ বছর বয়সে। যমজ সন্তান নিয়ে তাদের সুখের সংসার। সঞ্জয়ের জীবনে বহু ঘাত প্রতিঘাতে তার পাশে থেকেছেন মান্যতা। তবে মান্যতা, সঞ্জয়ের তৃতীয় পক্ষের স্ত্রী। তার প্রথম স্ত্রী ছিলেন রিচা শর্মা। দু’জনে বিয়ে করেছিলেন ১৯৮৭ সালে। ১৯৯৬ সালে রিচা মারা যান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে। ১৯৯৮ সালে সঞ্জয় বিয়ে করেন রিয়া পিল্লাইকে। সেই বিয়ের স্থায়িত্ব ছিল ২০০৮ পর্যন্ত। এরপর নতুন সংসার মান্যতাকে নিয়ে।

জন আব্রাহামে সঙ্গে প্রেম ছিলো বিপাশা বসুর। সেই প্রেম ভাঙার পরে অনেকদিন একাই ছিলেন তিনি। তারপর বিয়ে করেন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বহু দূরে থাকা প্রিয়া রঞ্চলকে। ২০১৪ সালে দু’জনে বিয়ে করেন ঘরোয়া অনুষ্ঠানে। প্রিয়া পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। জন বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ। বিপাশার সময়েও যেমন সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখতেন, এখনও সেই ধারা মেনে চলেন। প্রকাশ্যে আনেন না দাম্পত্য।

প্রীতি জিন্তা গুডএনাফকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন। তখন তার বয়স ৪১ বছর। এখন তারা টিনসেল টাউনের সুপারকাপল। অতীতে নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ছিল প্রীতির। কিন্তু সেই প্রেম ভেঙে যায়। পুরনো সম্পর্কের ছায়া পড়েনি প্রীতির দাম্পত্যে।

২০০২ সালে প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী পূজা বাত্রা। প্রথম পক্ষের স্বামী ছিলেন আমেরিকার অর্থোপেডিক সার্জেন সনু অহলুওয়ালিয়া। সেই বিয়ে ভেঙে যায় ২০১১ সালে। পরে চলতি বছরের ৪ জুলাই আবার বিয়ে করেছেন ৪২ বছর বয়সী প্রাক্তন ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল পূজা। তার দ্বিতীয় স্বামী অভিনেতা নবাব শাহ। ইনস্টাগ্রামে ভক্তরা উচ্ছ্বসিত তাদের বিয়ের ছবি দেখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ