1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বিএসএফের সম্মতিতে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক নির্মাণ কাজ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২
  • ১০৮ Time View

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি না পাওয়া পর্যন্ত পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের নির্মাণ কাজ বন্ধ থাকবে বলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সূত্রে জানা গেছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেন বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি না আসা পর্যন্ত নির্মাণ কাজ শুরু করা যাবে না বলে বুধবার জানান।

এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল¬াহ হেল কাফী এ মাসের মধ্যে কাজ শেষ করতে না পারলে তারা মহাসড়কের বাংলাবান্ধা অংশের কাজ অসমাপ্ত না করেই রোড ইমপ্রুভমেন্ট নেটওয়ার্ক প্রজেক্ট-২ (আরআইএনপি-২) এর কাছে কাজ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।

সংস্থা সূত্রে জানা গেছে, কাজ হস্তান্তরের আগে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শেষ না হলে ওই অংশের কাজটি অসমাপ্তই থেকে যাবে।

উলল্লখ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে রোড ইমপ্রুভমেন্ট নেটওয়ার্ক প্রজেক্ট-২ (আরআইএনপি-২) এর আওতায় ১শ ৩১ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের প্রায় ৫৪ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণসহ নির্মাণ কাজ চলছিল।

জিরো লাইনের দেড়শ গজের মধ্যে নির্মাণ কাজ করা হচ্ছে এ অজুহাতে ভারতের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা মহাসড়কটির বাংলাবান্ধা অংশের দেড়শ মিটার কাজ করতে বাধা দেয়। এর ফলে ৪ দিন আগে মহাসড়কের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ