1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সলমনের বিপরীতে ‘দবং ৩’-এ আসছেন নতুন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৭১ Time View

প্রথমে শোনা গিয়েছিল দবং ৩-র হাত ধরে সলমনের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করছেন পরিচালক, অভিনেতা মহেশ মঞ্জরেকরের বড় মেয়ে অশ্বামী। কিন্তু এখন শোনা যাচ্ছে ব়ড় নয়, মহেশ মঞ্জরেকরের ছোট মেয়ে সাই দবং ৩ দিয়ে পা রাখতে চলেছেন বলিউডে। মুম্বইয়ের একটি সংবাদপত্র জানাচ্ছে, সলমন তাঁর বন্ধু মহেশ মঞ্জরেকরের ছোট মেয়েকে অভিনয়ে আনছেন। আর সাই-এর প্রথম ছবিই সলমনের বিপরীতে, পুলিশ ড্রামা দবং ৩-তে হতে চলেছে।

মহেশ মঞ্জরেকরের বড় মেয়ে অশ্বামীর অভিনয় জগতে পা রাখার পরিকল্পনা নেই। তবে তাঁর বোন অভিনয়কেই তাঁর পেশা করতে চান। ইতিমধ্যেই দবং ৩-এর কিছু দৃশ্য ও সলমন ও সাই-কে নিয়ে একটি গানও শ্যুট হয়েছে। দবং ৩ পরিচালনা করছেন প্রভু দেবা। এর আগে দবং সিরিজের প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ। দ্বিতীয় ছবিটি পরিচালনা করেছিলেন সলমনের ভাই আরবাজ খান। দু’টি ছবিই ব্লক বাস্টার হিট হয়েছিল। এবার দবং ৩ এর পালা।

দবং ৩-এ খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী স্টার সুদীপকে। তবে প্রথাগত খলনায়কের মতো নয়, এখানে সুদীপের চরিত্রটি সমলনের সঙ্গে সমান্তরাল ভাবেই আঁকা হয়েছে। তাকে প্রথমে ভাল মানুষ হিসেবেই দেখানো হয়েছে। কিন্তু পরিস্থিতির ফেরে তার ভূমিকা খলনায়কে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ