1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’ সম্বোধনে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৬৮ Time View

সিনেমা, সিরিয়ালে, কোর্টরুমে বা বাস্তবের মাটিতে আদালতের বিচারপতিকে ‘মাই লর্ড’ বা ‘ইওর অনার’ বলে সম্বোধন করা হয়ে থাকে। বিচারপতিদের এ সম্বোধন করাটা অনেক পুরোনো রীতি। আবার এটি ব্রিটিশদের চালু কার একটি প্রথাও। আর আজ থেকে এই সম্বোধন করতে হবে না বিচারপতিদের। তবে বাংলাদেশে নয় ভারতের রাজাস্থানে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিচারপতিদের সম্বোধনের ক্ষেত্রে ব্রিটিশ প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজাস্থান হাইকোর্ট। এ বার থেকে বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’ বলে সম্বোধন করায় নিষেধাজ্ঞা জারি করল আদালত। গত সোমবার এই মর্মে একটি নোটিস জারি করেন রাজাস্থান হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সতীশ কুমার শর্মা।

রাজাস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভট্টের নেতৃত্বে রবিবার একটি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের নীতিকে মর্যাদা দিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ওই নোটিসে।

এদিকে ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’ সম্বোধনে নিষিদ্ধ হলে বিচারপতিদের যাতে অসম্মান না করা হয়, সে দিকেও খেয়াল রেখেছে আদালত। নোটিশে জানানো হয়েছে, ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’-এর পরিবর্তে তাঁদের ‘স্যর’ বলে সম্বোধন করা যেতে পারে।

এর আগে ২০১৪ সালে এক জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতি এইচ এল দাত্তু ও বিচারপতি এস এ বোবদের বেঞ্চ জানিয়েছিল, বিচারপতিদের সম্মান জানানোটা জরুরি হলেও সে জন্য তাদের ‘মাই লর্ড’ বা ‘ইয়োর অনার’ বলে সম্বোধন করাটা বাধ্যতামূলক নয়।

ভারতের আইনজীবীরা আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ভারতীয় বিচারব্যবস্থায় ব্রিটিশ যুগের এই প্রথা অনুসরণ করা হলেও তা যে আধুনিক যুগে অচল, তা মনে করিয়ে দিয়েছেন তারা। তাদের মতে, এ ধরনের রীতি কেবল দাস প্রথাকেই মনে করিয়ে দেয়।

সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ