1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

দেশের সব আদালতের নিরাপত্তা আরো বাড়ানো হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৬০ Time View

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কুমিল্লার আদালতে ছুরি মেরে আসামি হত্যার ঘটনার পর দেশের সব আদালতের নিরাপত্তা আরো বাড়ানো হবে। আমি আজ কুমিল্লার এসপির সঙ্গে কথা বলেছি। আদালতের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করব। সেটা শুধু কুমিল্লার আদালতের না, ৬৪ জেলার আদালতের নিরাপত্তা বাড়াব।

আজ মঙ্গলবার ডিসি সম্মেলন উপলক্ষে সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, দুই আসামি হচ্ছেন মামাত-ফুফাত ভাই। তাদের আগেই মনোমালিন্য, ঝগড়াঝাটি ছিল এবং একে অপরকে দোষারোপ করা হচ্ছিল, একজন আরেকজনকে বলেছিল ‘তোমাদের কারণে আমরা জড়িয়ে গেছি’।

এ সময় তিনি বলেন, রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য পাবলিক প্রসিকিউশন সার্ভিসের ৩০ শতাংশ স্বাধীন করা হবে। একইসঙ্গে আদালতের আইন কর্মকর্তাদের (পিপি-জিপি) বেতনের আওতায় আনা হবে।

তিনি বলেন, এখন যে প্রসিকিউশনস সার্ভিস আছে, সেখান থেকে ৩০ শতাংশ ইনডিপেনডেন্ট (স্বাধীন) করার চিন্তা করছি। একইসঙ্গে আদালতের আইন কর্মকর্তাদের (পিপি-জিপি) বেতনের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছি। এই প্রস্তাব আমি অলরেডি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এসবই আজকের সম্মেলনে জেলা প্রশাসকদের জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার চাওয়ার বিষয়ে আমি বলেছি, এই ক্ষমতা দেওয়ার জন্য আইন সংশোধন করতে হবে। আইন সংশোধন করতে হলে আলাপ-আলোচনার মাধ্যমে দেখা হবে প্রয়োজন কি-না।

প্রধান বিচারপতির সঙ্গে ডিসিদের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সেটা আমার জানার কথা না। আমার মনে হয় ডিসিদের সঙ্গে প্রধান বিচারপতির প্রথম আলোচনা। প্রধান বিচারপতি সে ধরনের দিক নির্দেশনা দেবেন। এটাই হবে ভবিষ্যতে আলাপ আলোচনার একটি প্রেক্ষিত।

সম্মেলনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ সময় ৬৪ জেলার প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন লেজিসলেটিভ, সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, নিবন্ধন পরিদপ্তরের মহাপরির্দশক, বিভাগীয় কমিশনার ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ