1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রিত্ব ছাড়লেন সিধু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৭২ Time View

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে ভারতের পাঞ্জাব রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন নভোজ্যোত সিং সিধু। আজ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নিজের পদত্যাগপত্র টুইট করেছেন তিনি। কংগ্রেসের দলীয় সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

কংগ্রেসের সূত্র জানিয়েছে, গত ১০ জুন রাহুল গান্ধির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সিধু । বিজেপি থেকে কংগ্রেসে যাওয়ার পর পাঞ্জাবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন প্রাক্তন এই জাতীয় ক্রিকেটার। ভোটে জিতেওছিলেন তিনি। এরপর তাঁকে পাঞ্জাবের পর্যটন দপ্তরের মন্ত্রী করা হয়েছিল।

সিধু মন্ত্রী হওয়ার পর থেকেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বনিবনা হচ্ছিল না। তাই জল্পনা ছড়িয়েছিল যে, মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করতে পারেন। আজ সেই জল্পনারই অবসান হয়েছে। সিধুর টুইট থেকে স্পষ্ট যে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার বিষয়টি জানিয়ে ১০ জুন রাহুলের কাছে চিঠি দিয়েছিলেন তিনি। আজ টুইট করে সেই চিঠি প্রকাশ্যে আনলেন সিধু নিজেই।

তিনি টুইট করে জানান, পদত্যাগের একটি কপি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কাছেও পাঠাবেন।

সূত্র : ইটিভি ভারত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ