1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

উইম্বলডনের নতুন রানি সিমোনা হালেপ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৫৪ Time View

আগেই ধারণা করা হয়েছিল উপভোগ্য লড়াই হতে যাচ্ছে। মার্কিন সুপারস্টার সেরেনা উইলিয়ামসের সামনে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লামের রেকর্ড ছোঁয়ার হাতাছানি ছিল। কিন্তু শনিবার উইম্বলডন ফাইনাল হেরে ২৩টি গ্র্যান্ড স্লামেই আটকে রইলেন তিনি। মার্কিন কিংবদন্তিকে ৬-২, ৬-২ সেটে হারিয়ে নতুন উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন রোমানিয়ার সিমোনা হালেপ।

হালেপ ও সেরেনার লড়াই যখন চলছে, তখন টুর্নামেন্টের অফিসিয়াল সাইটের তরফে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, ২০১১ সালে সেরেনার মুখোমুখি হয়েছিল হালেপ। তখন তার বয়স মাত্র ১৯। দ্বিতীয় রাউন্ডের সেই লড়াইয়ে হালেপ ম্যাচ টেনে নিয়ে যান তৃতীয় সেটে। সে যাত্রায় সেরেনার মুখেই খেলা করেছিল হাজার ওয়াটের আলো। আজ শনিবার উলট পুরাণ। সেরেনাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি হালেপ।

প্রথম সেট মাত্র ২৬ মিনিটে জিতে নিয়েছিলেন হালেপ। দ্বিতীয় সেটে সেরেনা ফিরে আসবেন, সেটাই ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু, দ্বিতীয় সেটেও প্রথম সেটেরই প্রতিফলন। হালেপের আগ্রাসী টেনিসের সামনে উড়ে যান সেরেনা। হালেপের আগ্রাসী টেনিসের কাছে হার মেনে মার্কিন তারকা সেরেনা খেলার শেষে বলেন, ‘আজ অতি মানবিক টেনিস খেলেছে হালেপ। ওর আক্রমণাত্মক টেনিসের সামনে আমি দাঁড়াতেই পারিনি।’

এর আগে ফরাসি ওপেন জিতেছিলেন হালেপ। এবার উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে হালেপ তার মায়ের স্বপ্ন পূরণ করলেন। যেদিন থেকে হালেপ টেনিস খেলা শুরু করেছিলেন, সেদিন থেকেই তার মা স্বপ্ন দেখতেন, কবে মেয়ে উইম্বলডন শিরোপা জিতবে। সেন্টার কোর্টে হালেপ যখন লড়ছেন সেরেনার বিপক্ষে, তখন স্ট্যান্ডে উপস্থিত ছিলেন তার মা। মায়ের সামনেই মেয়ে হারিয়ে দিলেন সেরেনার মতো এক কিংবদন্তিকে। এর আগে তিনবার কোর্টকে ছোঁয়ার সুযোগ এসেছিল সেরেনার সামনে। তিনি পারেননি। আজও ব্যর্থতাই সম্বল হলো তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ