1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ধোনিকে অবসর না নেয়ার অনুরোধ লতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
  • ৮০ Time View

বিশ্বকাপের পরই ব্যাট-প্যাড তুলে রাখবেন এম এস ধোনি। বহুদিন ধরেই এমন খবর হাওয়ায় ভাসছে। যদিও ধোনি ঘনিষ্ঠরা বলছেন, এমএসডি কবে অবসর নেবেন সেটা একমাত্র তিনিই জানেন। এই ব্যাপারে তাঁর স্ত্রী সাক্ষীও নাকি গুণাক্ষর টের পাবেন না। এর আগে অধিনায়কত্ব ছাড়ার আগেও ধোনি চলাফেরা কেউ টের পাননি। হঠাত্ করেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ক্যাপ্টেন্সি ছাড়ছেন!

এবারও কি তেমনই কিছু হবে! এখনই অবশ্য এসব নিয়ে বলা মুশকিল। তবে বিশ্বকাপ থেকে ভারতীয় দলের বিদায়ের পর ধোনির অবসর জল্পনা আরও জমাট বেঁধেছে। এমন খবর শুনে আঁতকে উঠেছেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। তিনিও এগিয়ে এসেছেন মহেন্দ্র সিং ধোনির অবসর রুখে দেওয়ার জন্য।

লতা মঙ্গেশকরের সুসম্পর্কের কথা ক্রিকেটপ্রেমীদের জানা। শচিন ভাল পারফর্ম করলে লতাজির শুভেচ্ছাবার্তা থাকত। কখনও বড় ম্যাচের আগে শচিনকে শুভকামনা জানাতেন তিনি। শচিন অবসর নিয়েছেন। তবে ক্রিকেটপ্রেমী লতা এখনও ভারতীয় দলের খোঁজ-খবর রাখেন। সেটাই যেন আরও একবার প্রমাণ হলো।

বিশ্বকাপ থেকে ভারতীয় দলের বিদায়ের পর এখন প্রায় প্রতিটি সমর্থকরেই মন খারাপ। নিউ জিল্যান্ডের কাছে এমন হার কেউ আশা করেননি। লতা মঙ্গেশকরেরও মন ভাল নেই। তার মধ্যে আবার ধোনির অবসরের খবর! তিনি আর নিজেকে সামলে রাখতে পারলেন না। ধোনিকে বার্তা দিলেন।

লতা মঙ্গেশকর বললেন, নমস্কার এম এস ধোনিজি। আজকাল আমি শুনতে পাচ্ছি যে আপনি নাকি অবসর নিয়ে নিতে চাইছেন! দয়া করে আপনি এমন কিছু ভাববেন না। দেশের জন্য আপনার খেলার এখনও প্রয়োজন রয়েছে। আপনার কাছে আমার অনুরোধ, অবসরের পরিকল্পনা আপনি মনে থেকে ঝেড়ে ফেলুন।

লতা মঙ্গেশকরের এমন অনুরোধ এবার ধোনি রাখেন কি না সেটাই দেখার। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ