1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন একাত্তরের বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ঐক্যের পথে আসার আহ্বান ডা. জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী জাতিসংঘের টেকসই উন্নয়ন ফোরামে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধির ওপর বাংলাদেশের গুরুত্বারোপ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব জনসংখ্যা দিবস আজ তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা আমাদের লক্ষ্য তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি : রাষ্ট্রপতি তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৭

মডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৪২ Time View

মান নিয়ন্ত্রণ ছাড়াই ওষুধ উৎপাদন করে বাজারজাত করার অপরাধে মডার্ন হারবাল গ্রুপকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাজধানীর ডেমরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে সিলগালা করে দেয়া হয়েছে।

অভিযানের বিষয়ে সারওয়ার আলম বলেন, মডার্ন হারবালের প্রায় ৪০০টি পণ্য বাজারে রয়েছে। এসব পণ্য উৎপাদন করতে গিয়ে যেসব রাসায়নিক ব্যবহার করা হয়েছে, এর কোনোটারই মেয়াদ নেই। এছাড়া কোম্পানির মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে অভিযান চালিয়ে দেখা গেছে, এখানে সাত থেকে নয় বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে এমন রাসায়নিকও আছে।

তিনি জানান, কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি যেসব পণ্য উৎপাদন করেছে, তার কোনোটারই ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড (বিএমআর) নেই। একই ল্যাবে খাবারের মান নিয়ন্ত্রণ ও জীবন রক্ষাকারী ওষুধের মান নিয়ন্ত্রণ যাচাইয়ের কোনো সুযোগ নেই। অথচ প্রতিষ্ঠানটি একই ল্যাবে এমনটাই করে আসছে।

অভিযানে র‍্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ