1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

খুলে দেওয়া হল বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘টোকিও স্কাই ট্রি’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১২
  • ২১২ Time View

বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ‘টোকিও স্কাই ট্রি’ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জাপানের এই যুগান্তকারী স্থাপনার উদ্বোধনের প্রথম দিনেই প্রায় ৮ হাজার দর্শনার্থী সমাগমের প্রত্যাশা করা হলেও তাতে বাগড়া দিয়েছে মেঘাচ্ছন্ন আকাশ।

ইতিমধ্যেই গিনেজ বুকে নাম লেখানো এই স্থাপনাটির উচ্চতা ২ হাজার ৮০ ফুট (৬৩৪ মিটার)। উচ্চতায় এটি টপকে গেছে চীনের ক্যান্টন টাওয়ারকে। এতদিন ক্যান্টন টাওয়ারকেই বিশ্বের সর্বোচ্চ টাওয়ার হিসেবে অভিহিত করা হতো। উল্লেখ্য, ক্যান্টন টাওয়ারের উচ্চতা ১ হাজার ৯ শ ৬৮ দশমিক ৫০ ফুট (৬০০ মিটার)।

তবে একই সঙ্গে বিশ্বের সর্বোচ্চ স্থাপনা ও বহুতল ভবনের রেকর্ড এখনও দুবাইর বুর্জ খলিফার দখলে।  ক্যান্টন টাওয়ার বা টোকিও স্কাই ট্রি মূলত টাওয়ার, বহুতল ভবন বা স্কাইস্ক্রাপার নয়। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।

টোকিও স্কাইট্রি টাওয়ারটি মূলত টেলিভিশন এবং রেডিও সম্প্রচারের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। তবে এতে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ভ্রমণপিপাসুদের জন্য এর শীর্ষে উঠে আশপাশের সবকিছু অবলোকন করার সুযোগ।

টোকিওর প্রতীকরূপে দাঁড়িয়ে থাকা ‘টোকিও টাওয়ার’কে প্রতিস্থাপিত করে নির্মাণ করা হয়েছে আজকের টোকিও স্কাইট্রি। উল্লেখ্য, ১৯৫৮ সালে নির্মিত টোকিও টাওয়ারের উচ্চতা ছিল ১ হাজার ৯২ দশমিক ৫০ ফুট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ