1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

স্মৃতিবিজড়িত ময়মন‌সিংহে ভুটা‌নের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৫৭ Time View

ভুটা‌নের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বাংলা নববর্ষের দিনে ছাত্রজীবনের স্মৃতিবিজড়িত ময়মন‌সিংহ সফর করছেন। তাঁর শিক্ষাপ্র‌তিষ্ঠান ময়মনসিংহ মে‌ডিকেল ক‌লেজ সফর করছেন তিনি। মেডিকেল কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন।

আজ রবিবার বেলা ১১টার দিকে তিনি ময়মনসিংহে অবতরণ করেন। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে উপস্থিত হন তিনি।

ময়মনসিংহে তিনি তাঁর সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। অনুষ্ঠানে ময়মনসিংহে কর্মরত গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা ও শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নকালে লোটে শেরিংয়ের ৭৭ জন সহপাঠীও এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে।

রাষ্ট্রীয় সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের নিরাপত্তায় নেয়া হয়েছে কড়া ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ