1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

নুসরাত হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক: মমতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৪৭ Time View

তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই নায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর প্রার্থী হওয়া নিয়ে অনেকে সরব হয়েছিলেন। তাঁদের জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এক ভিডিও বার্তায় জানালেন নুসরাতকে হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক মনে করেন তিনি।

ভিডিও বার্তায় মমতা বলেন, ‘নুসরাত ধর্মনিরপেক্ষ মানুষ। ও হিন্দু-মুসলিম সব মানুষের জন্য কাজ করবে। তাই ওকে প্রার্থী করেছি।’

উল্লেখ্য, অনেকের দাবি ছিল নুসরাতের গ্ল্যামারকে কাজে লাগিয়ে ভোট পার হতে চাইছে তৃণমূল। কিন্তু মমতা তাঁর ওই ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দেন তাকে প্রার্থী বানানোর কারণ। বলেন, ‘শুধু ফিল্মস্টার বলে ও প্রার্থী হয়েছে, তা নয়। ও হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলতে পারে।’

শুধু তাই নয়, নুসরাত নিজে প্রার্থী হতে চায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিজেই যেচে প্রার্থী করেছেন বলেও স্পষ্ট করেছেন তিনি।

মুখে নুসরাতকে ভোট দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি মমতা লিখেছেন, ‘বসিরহাটের মা, মাটি, মানুষের কাছে আমার প্রার্থনা থাকবে যে আপনারা নুসরত জাহানকে জোড়াফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ