1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

আফগানিস্তানে ৩ মার্কিন সেনা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৫৭ Time View

আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন মার্কিন সেনা এবং এক ঠিকাদার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

সোমবার রাজধানী কাবুলের উত্তরে বাগরামে অবস্থিত মার্কিন ঘাঁটির কাছে এ ঘটনা ঘটে। ন্যাটো জোটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলতি বছরে আফগানিস্তানে মোট সাতজন মার্কিন সেনা নিহত হলো। এর মধ্যে গত মার্চ মাসে দুই মার্কিন সেনা নিহত হয়। দেশটিতে ১৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

এদিকে, ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান। একই সঙ্গে ওই হামলাকে আত্মঘাতী গাড়িবোমা হামলা বলেও উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ