1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ভারতের ২০০ কোটি ডলারের তহবিল চূড়ান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১২
  • ১১৯ Time View

লেনদেন ভারসম্যের সংকটের সময় সার্কভুক্ত দেশগুলোকে সহযোগিতা দিতে ২০০ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে ভারত সরকার।

গভর্নর আতিউর রহমান রোববার এক অনুষ্ঠানে জানান, বাংলাদেশ সোয়াপ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই তহবিল থেকে ৪০ কোটি ডলারের বেশি অর্থ ঋণ নিতে পারবে।

অর্থনীতি বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ইআরএফের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর জানান, সম্প্রতি নেপালে সার্ক গভর্নরদের বৈঠকে এই তহবিলের বিষয়টি চূড়ান্ত করে ভারত। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এই তহবিলে অর্থের যোগান দেবে।

সোয়াপ অ্যারেঞ্জমেন্টের আওতায় প্রতিটি দেশকে তাদের চাহিদা অনুযায়ী তিন কিস্তিতে ঋণের অর্থ দেওয়া হবে। প্রথম দুই কিস্তির জন্য সুদের হার হবে লন্ডন আন্তঃব্যাংক সুদ হারের (লাইবর) চেয়ে দুই শতাংশ বেশি। আর তৃতীয় কিস্তির জন্য লাইবরের চেয়ে আড়াই শতাংশ বেশি সুদ দিতে হবে।

ডলারের দর বৃদ্ধি ও তারল্য সংকটের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সোয়াপ অ্যারেঞ্জমেন্টের আওতায় ঋণ লেনদেনের একটি ব্যবস্থা চালুর বিষয়টি চলতি বছরের জানুয়ারিতে আলোচনায় আসে।

জানুয়ারিতে ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের পঞ্চম সম্মেলন শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিগগির সোয়াপ অ্যারেঞ্জমেন্ট কার্যকর করা হবে।

ওই সময় তিনি সাংবাদিকদের বলেন, “ভারত সোয়াপ অ্যারেঞ্জমেন্ট প্রস্তাব সামনে নিয়ে এসেছে এবং শিগগিরই এটা কার্যকর হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ