1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

লোকসভা নির্বাচনে কংগ্রেসের থিম সং প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৪৭ Time View

লোকসভা নির্বাচনের জন্য আনুষ্ঠানিক ভাবে থিম সং এবং স্লোগান প্রকাশ করল কংগ্রেস। থিম সংয়ের নাম দেওয়া হয়েছে নেয়া স্কিম (NAYA Scheme)। কিছুদিন আগে এই নামে একটি প্রকল্পের কথা ঘোষণা করে কংগ্রেস।

কংগ্রেস বলছে, তারা ক্ষমতায় এলে দেশের সবচেয়ে গরিব ২০ শতাংশ মানুষকে মাসে ৬ হাজার টাকা হিসেবে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে। সেই প্রকল্পের কথা বলেই ভোট চাইছে কংগ্রেস। এবার এই নামেই থিম সং প্রকাশ করল তারা। পাশাপাশি এই শব্দটি ব্যবহার করে কংগ্রেস বোঝাতে চাইছে বিজেপির আমলে দেশে অন্যায় হয়েছে।

কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী আনন্দ শর্মা বলেন, মোদি সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া নয়সংবিধানের মূল ধারায় আঘাত হেনেছে বলে তিনি দাবি করেন। এক মিনিটের এই ভোট প্রচারের ভিডিওটির গীতিকার জাভেদ আখতার।

ভিডিয়োগ্রাফির দায়িত্বে ছিলেন বলিউডের চিত্র পরিচালক নিখিল আদবানি। মূল উপজীব্য, সমাজের সব শ্রেণির, সব স্তরের, সব বয়সের মানুষ। যাঁদের সঙ্গে গত পাঁচ বছরে বিজেপি তথা মোদী সরকার অন্যায় করেছে। উদাহরণ হিসেবে উঠে এসেছে কৃষকের দুর্দশা, বেকারত্ব, মিথ্য প্রতিশ্রুতি, নাম বদলের হিড়িক, নোট বদলের মতো ইস্যু।

অর্থাৎ বিজেপির যুগে ‘অন্যায়’ হয়েছে। এই সব অন্যায়ের বিরুদ্ধেই সব শ্রেণির মানুষকে এ বার ‘ন্যায়’ দেবে কংগ্রেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ