1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

নির্বাচনী প্রচারণায় ফেসবুকে টাকা ঢালছে বিজেপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৪৬ Time View

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রচারণা চালিয়ে যাচ্ছে। কেবল ফেসবুকে একশ কোটি মিলিয়নের বেশি খরচ করেছে দলগুলো এবং তাদের সমর্থকরা।

গত ফেব্রুয়ারি ও মার্চ মাসেই ফেসবুকে বিজ্ঞাপন বাবদ অন্তত ১০ কোটি রুপি খরচ করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ মার্চের মধ্যে রাজনৈতিক ৫১ হাজার আটশ ১০টি বিজ্ঞাপনের জন্য ১০ দশমিক ৩২ কোটি রুপি খরচ করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগ খরচ করেছে বিজেপি ও তার সমর্থকরা।

মার্চের ২৩ তারিখ পর্যন্ত বিজ্ঞাপনের সংখ্যা ছিল ৪১ হাজার নয়শ ৭৪টি; যার খরচ আট দশমিক ৫৮ কোটি রুপি। রাজনীতি ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সেসব বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

‘ভারত কি মান কি বাত’ নামের এক পেজ চালায় বিজেপি। কেবল এই একটি পেজ থেকে দেওয়া হয়েছে তিন হাজার সাতশ বিজ্ঞাপন। যার খরচ অন্তত দুই দশমিক ২৩ কোটি রুপি।

এছাড়া ‘মাই ফার্স্ট ভোট ফর মোদি’, ‘ন্যাশন উইফ নমো’ সবচেয়ে বেশি খরচের তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একই সময়ে চারশ ১০ পেজের জন্য খরচ করেছে পাঁচ দশমিক ৫১ লাখ রুপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ