1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

‘মোদির মতো নির্লজ্জ-মিথ্যাবাদী প্রধানমন্ত্রী কখনো দেখিনি’

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৫৭ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকালে কোচবিহারে দাঁড়িয়ে বলেছেন মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। তার কিছুক্ষণ পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির এক জনসভায় বলেন, আমি কাউকে ভয় পাই না।

ময়নাগুড়ির এক জনসভা থেকে মোদিকে আক্রমণ করে মমতা বলেছেন, আপনাদের মতো ডাকাতদের ভয় পায় না দিদি। আমি গুলির সামনে দাঁড়িয়ে রাজনীতি করা মানুষ।

মমতার আমলে ঘটে যাওয়া সারদা চিটফান্ড কেলেঙ্কারির কথা উল্লেখ করে তৃণমূলকে আক্রমণ করেন মোদি। মোদি নারদা স্টিং অপারেশনের কথাও বলেন, যেটিতে তৃণমূলের কিছু নেতাকে টাকা নিতে দেখা যায়। মমতার আমলে দুর্নীতি বেড়েছে প্রমাণ করতে মোদি এই প্রসঙ্গ তোলেন।

কিন্ত সারদ-নারদা নিয়ে উল্টো মোদিকে চাপে ফেলার চেষ্টা করেন মমতা। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া মুকুল রায়ের নাম না করে তিনি বলেন, ‘সারদা-নারদা কাণ্ডের মূল অভিযুক্ত, মাথাকে এখন পাশে নিয়ে মিটিং করছেন মোদি। আবার মুখে বড়বড় কথা।’

মুকুল রায়ের নাম এই দুই কেলেঙ্কারিতেই উঠে আসে। মমতা আজ স্লোগান তুললেন, মানুষ মেরে মানুষ প্রেম, বিজেপি তোমায় শেম শেম!

সেইসঙ্গে নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে বলেন, অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি। কিন্তু এমন নির্লজ্জ, মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আগে কখনো দেখিনি।

আজকের জনসভা থেকে পুলিশ অফিসার বদল নিয়েও মোদিকে আক্রমণ করে মমতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অফিসার বদল করে ভোটে জিততে পারবে না বিজেপি। এবার বারাণসী থেকেও মোদি জিততে পারবেন না বলে কটাক্ষ করেন মমতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ