1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

গোলান নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র নিন্দা আরব লীগের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৪৬ Time View

গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। এটি সিরিয়ার একটি ভূখণ্ড যা ১৯৬৭ সালে ইসরায়েল দখল করে নেয়। ওয়াশিংটনে গত সোমবার নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেন।

গোলান মালভূমি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে আরবলীগ। রবিবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে আরব লীগের ৩০তম সম্মেলনে উপস্থিত নেতারা ট্রাম্প কর্তৃক গোলান মালভূমি ইসরাইলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি পর্যালোচনা করেন। আরব লীগের ৩০তম সম্মেলনে ১৩ টি আরব দেশ অংশগ্রহণ করে।

গোলান মালভূমি বিষয়ে ঘোষণাপত্রে ট্রাম্পের স্বাক্ষরের কঠোর নিন্দা জানানোর পাশাপাশি সর্বসম্মতিক্রমে বিষয়টি প্রত্যাখ্যান করা হয় এবারের সম্মেলনে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ছাড়াও সম্মেলনে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ, ইয়ামেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানুসার আল হাদিসহ অন্যান্য আরবদেশগুলো প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যাদের প্রায় সবাই এ স্বীকৃতির কঠোর নিন্দা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ