1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

মাত্র ১ বছর রাজনীতি করেই প্রেসিডেন্ট!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৪১ Time View

এক সাংবাদিক ও তার স্ত্রীকে হত্যার প্রতিবাদে আন্দোলন করার পর মাত্র ১ বছর রাজনীতি করেই স্লোভাকিয়ার প্রেসিডেন্ট হলেন জুজানা কাপুতোভা। তিনিই আবার দেশটির প্রথম নারী প্রেসিডেন্টও।

জান কুসিয়াক এবং মার্টিনা কুসনিরোভা নামের এক দম্পতিকে গুলি করে হত্যা করা হয় ২০১৮ সালে। সংবাদমাধ্যমে তদন্তকারী সাংবাদিক হিসেবে কাজ করতেন কুসিয়াক। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হাজার হাজার মানুষ নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন এক নারী। তুলেছিলেন জোড়ালো আওয়াজ। তিনিই এখন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট।

নব্য এই প্রেসিডেন্টের রাজনৈতিক জীবন মাত্র ১ বছরের। তার আগে আইনজীবী হিসেবেই বেশি পরিচিত ছিলেন জুজানা কাপুতোভা।

স্লোভাকিয়ার নাগরিক দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে তাকে। তদন্তকারী সাংবাদিক এবং তার প্রেমিকাকে হত্যার ঘটনার পর থেকেই স্বতন্ত্র এবং প্রো-ইউরোপিয়ান প্রার্থীর প্রচারণা জনসাধারণের মধ্যে ভয়াবহ রোষের সৃষ্টি করেছিলো।

স্লোভাকিয়ার ইইউ কমিশনার ম্যারোস সেফকোভিক বলেন, এই প্রচারণা দেখিয়েছে মানবতা, সংহতি এবং সত্যের মতো মূলনীতিগুলো স্লোভাকিয়ার মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

জান কুসিয়াক যুগলের মৃত্যুর পরে জুজানার রাজনৈতিক দুর্বোধ্যতা থেকে স্লোভাকিয়ার সর্বোচ্চ অফিসে অংশগ্রহণ প্রমাণ করে কতটা নাটকীয়ভাবে দেশটির রাজনীতি পরিবর্তন হয়ে যেতে পারে।

পুলিশ এই তরুণ দম্পতির মৃত্যুর দায় কুশিয়াকের দুর্নীতি তদন্তকারী কাজের সঙ্গে সম্পর্কযুক্ত করেছিলো। কিন্তু প্রতিবাদের মুখে সেই সময়ে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো যিনি কিনা দশকব্যাপি স্লোভাকের রাজনীতিকে প্রবাবিত করেছিলো তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

এই ঘটনার আগেও জুজানা আলোচনায় আসেন তার নিজের শহর পেজিনকে বিষাক্ত ময়লার ভাগার নিয়ে যুদ্ধের কারণে। ২০১৬ সালে সেই ল্যান্ডফিল বন্ধ করায় পুরস্কারও জিতেন তিনি। পরবর্তীতে জনগণের মনোভাবে ঢেউ তোলেন সেই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় তুলে।

‘শয়তানের বিরুদ্ধে’ ছিলো তার স্লোগান, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, চরমপন্থা এবং এবং জনগণের জীবন নিয়ে মিথ্যা বলার বিরুদ্ধেও সংগ্রাম করেছেন এই নবনির্বাচিত দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ