1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ১০৪ Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে ৫টি দোকান। রবিবার ভোরে উপজেলার বসুরহাট বাজারে ইসলামী ব্যাংকের সামনে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে দোকানগুলোর মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শামসুল করিম জানান, রবিবার দিবাগত রাত ৪টার দিকে বসুরহাট আজমীর বেকারিসংলগ্ন হকার্স মার্কেটের নোমান ডিপার্টমেন্টাল স্টোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। পরে মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে ৫টি দোকানই পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ