1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভিকি কুশলের সঙ্গে প্রেম করতে চান তামান্নাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৮১ Time View

কিছুদিন আগে দক্ষিণ ভারতের অভিনেত্রী তামান্নাহ ভাটিয়া জানিয়েছিলেন, কারও সঙ্গেই চুমুর দৃশ্যে অভিনয় করতে চান না তিনি। তবে একজন হলে ভিন্ন কথা, তিনি বলিউড অভিনেতা হৃতিক রোশন। এবার তিনি প্রেম নিয়ে নিজের ইচ্ছার কথা প্রকাশ করলেন। এই দক্ষিণী অভিনেত্রী প্রেম করতে চান তরুণ অভিনেতা ভিকি কুশলের সঙ্গে। ভিকি এখন বলিউডের উঠতি তারকা। রাজি, উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক, সঞ্জু দিয়ে নিজের অভিনয়–দক্ষতা দেখিয়েছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘বাহুবলী’ সিরিজে অভিনয় করা এই তারকা প্রেম বিষয়ে এমন স্বীকারোক্তি দিলেন। কার সঙ্গে প্রেম করবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি ভিকি কুশলের নাম বলেন। যদিও ভিকি কুশলের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে টিভি তারকা হারলিন শেঠির। হারলিনের সঙ্গে ভিকির প্রেম শুরু হয় ২০১৮ সালে। এর আগে ভিকি জানিয়েছিলেন, তিনি প্রেম করছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। এরপর দুজনকে একটি অনুষ্ঠানে দেখা গেলে প্রেমের বিষয়টি চাউর হয়ে যায়।

এই সময়ে ভিকি ব্যস্ত একটি হরর সিনেমা নিয়ে। শশাঙ্ক খেইতানের সহকারী পরিচালক ভানু প্রতাপ সিং এটি পরিচালনা করছেন। এই সিনেমায় ভিকির বিপরীতে আছে ভূমি পেড়নেকর। অন্যদিকে তামান্নাহর সঙ্গে বিরাট কোহলির প্রেমের গুঞ্জন উঠেছিল কিছুদিন আগে। যদিও তামান্নাহ সেটি উড়িয়ে দিয়েছেন। সূত্র: ইন্ডিয়া টুডে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ