1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৪১ Time View

ইসরাইল সিরিয়ার আলেপ্পো নগরীর উত্তরে বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এসময় দামেস্ক’র প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুলি করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। বুধবার সিরিয়া এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এ হামলার খবর সত্যি হলে গোলান মালভূমিকে ইসরাইলি ভূখন্ড হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার স্বীকৃতি দেয়ার পর সিরীয় ভূখন্ডে এটি হবে তেলআবিবের প্রথম বিমান হামলা। আর এ পদক্ষেপ দশকের পর দশক ধরে চলা আন্তর্জাতিক সম্প্রীতি বা চুক্তির লঙ্ঘন।

নাম প্রকাশে অনিচ্ছুক এমন এক সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, ‘অলেপ্পো’র উত্তর-পূর্বের শেখ নাজার শিল্পাঞ্চলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো ইসরাইলের বিমান আগ্রাসন সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিরোধ করে এবং তারা শত্রু পক্ষের অনেক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে।’

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ইরান বাহিনী ও মিত্র গ্রুপের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র গুদামে ইসরাইল বিমান হামলা চালায় এবং এতে সেখানে ব্যাপক বিস্ফোরণ ঘটে।

তারা আরো জানায়, এতে কমপক্ষে চারজন নিহত হয়। তারা সকলে অস্ত্র গুদামের নিরাপত্তা রক্ষী বলে ধারণা করা হচ্ছে।

আলেপ্পো’র অনেক বাসিন্দা এএফপি’কে বলেন, এ হামলার কারণে পুরো নগরীর বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে নগরীজুড়ে একটি ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান সহযোগী দেশ হচ্ছে ইরান।

এ অজুহাতে ইসরাইল তাদের প্রধান শত্রু দেশ ইরান ও তাদের লেবাননি মিত্র গ্রুপ হিজবুল্লাহ’র নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিগত কয়েক বছরে সিরিয়ায় অসংখ্য বার বিমান হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ