1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৪০ Time View

রাজধানীর মাটিকাটা এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম শফিক (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। এ ছাড়া প্রদীপ চন্দ্র (৩৫) ও ফারুক হোসেন (৩২) নামে শফিকের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। রাত সোয়া ১টার দিকে আহত র‌্যাব সদস্য ও শফিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১টা ২২ মিনিটে চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন।

ঢামেক সূত্র জানায়, আহত র‌্যাব সদস্য কনস্টেবল নুর আলমের বুকে গুলি লাগে। বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় গুলি শরীরের ভেতরে ঢুকতে পারেনি।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, নরসিংদীর অপরাধীদের তালিকায় এক নম্বর আসামি শফিকুল। তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে গেলেই সে ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালালে শফিকুল গুলিবিদ্ধ হয়। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব সূত্র জানায়, নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিকুল ৩টি হত্যা মামলা, ৪টি অস্ত্র মামলাসহ অন্তত একডজন মামলার পলাতক আসামি। গোপন তথ্যের ভিত্তিতে শফিকুলের অবস্থান জানতে পেরে মঙ্গলবার রাত ১২টার দিকে মাটিকাটার একটি বাসায় অভিযান চালানো হয়।

ভবনটি তল্লাশি করে র‌্যাব সদস্যরা ছাদে পৌঁছালে সেখানকার চিলেকোঠার একটি কক্ষ থেকে র‌্যাবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এ সময় র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে শফিকুল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১টা ২২ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোলাগুলিতে নূর আলম নামে র‌্যাবের এক সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে প্রদীপ ও ফারুক নামে দুইজনকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ