1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে : ইনু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৩৯ Time View

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহাজোট সরকারের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে।’

আজ মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার এত বছর পর আমরা অনেক চড়াই-উতরাই পার করে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা দেখেছি ৭৫-এর পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িক শক্তি জেঁকে বসে। তবে তাদেরকে আমরা কোনঠাসা করে মুক্তিযুদ্ধের চেতনার ধারণাকে সামনে আনতে সক্ষম হয়েছি।’

হাসানুল হক ইনু বলেন, ‘গত ১০ বছর আমরা রাজাকারমুক্ত, জঙ্গিমুক্ত, সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ার কঠিন সংগ্রাম করেছি। এখন ওরা পিছু হটেছে।’

তিনি আরো বলেন, ‘সাম্প্রদায়িকতা হচ্ছে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য হুমকি স্বরূপ। অপরদিকে দুর্নীতি, দলবাজি, আর প্রশাসনের ক্ষমতার অপব্যাবহার হচ্ছে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য আপদ। এসব মুক্ত করে সুশাসনের বাংলাদেশ হচ্ছে রাজনীতির মূল লক্ষ্য। সুতরাং আমার কথা হচ্ছে, আগামী ৫ বছর সুশাসনের বাংলাদেশ গড়ো, বৈষম্যের অবসান করো, সমৃদ্ধির সুফল ঘরে ঘরে পৌঁছে দাও।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ