1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

স্বাধীনতা দিবসে আরটিভি’র বিশেষ নাটক ‘শিকার’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৭১ Time View

২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আরটিভি’র বিশেষ আয়োজনে প্রচারিত হবে একক নাটক ‘শিকার’।

নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নাটকটির গল্প রচনা করেছেন মোঃ জামাল হোসেন।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শবনম ফারিয়া, ইরফান সাজ্জাদ, শর্মিলী আহমেদ, পাভেল ইসলাম প্রমুখ।

নির্মাতা মাসুম শাহরিয়ার জানিয়েছেন, নাটকটির গল্পটা যুদ্ধের গল্প না। যুদ্ধ পূর্ববর্তী একটা জনপদের গল্প। একটা মিষ্টি প্রেমের গল্প। গ্রামীণ সংস্কারের ভেতর দিয়ে বেড়ে ওঠা একজন মেধাবী তরুণের অকস্মাৎ উন্মাদ হয়ে যাবার গল্প। গল্পে কোথাও কোন যুদ্ধ নাই অথচ গল্পের শেষে রক্তক্ষরণ হয়। আমাদের মানবিক বোধে স্পষ্ট হয়ে ওঠে যুদ্ধের অনিবার্যতা।

নাটকটি আরটিভিতে প্রচারিত হবে রাত ৮টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ