1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর মাথায় হিজাব মুখে মহানবীর বাণী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৪২ Time View

নিউজিল্যান্ডের ক্রাইস্টচর্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর দেশটিজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। গত সপ্তাহে জুম্মার নামাজের সময় শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় ৫০ মুসল্লি নিহত হয়। এর এক সপ্তাহ পর আজ (২২ মার্চ) দেশটিজুড়ে জুম্মার আজান সরাসরি সম্প্রচার করা হয়েছে। দেশের বিভিন্ন পত্রিকা আরবি ভাষায় ‘সালাম’ শব্দ দিয়ে প্রচ্ছদ করেছে।

এদিকে জুম্মার আজানের পর নিউজ্যান্ডজুড়ে ২ মিনিট নিরাবতা পালন করা হয়। হাজার হাজার মানুষ আল নুর মসজিদ প্রাঙ্গণে সমবেত হয় শান্তির বার্তা নিয়ে। নিউজিল্যান্ডের সব নারীরা আজ হিজাব পরে মুসলিমদের প্রতি সমর্থন জানায়।

স্থানীয় সময় দুপুরে আল নুর মসজিদ প্রাঙ্গণে যান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। তার পরণে ছিল হিজাব ও বোরকার মতো লম্বা কালো রঙের পোশাক।

এসময় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, পারস্পরিক উদারতা, সমবেদনা এবং সহানুভূতিতে বিশ্বাসীরা একটি শরীরের মতো। যখন শরীরের কোনো একটি অংশ ব্যথা পায় তখন পুরো শরীরই সেই ব্যথা অনুভব করতে পারে।

জুমার নামাজের বক্তব্যে আল নুর মসজিদের ইমাম গামাল ফৌদা বলেন, কয়েক লাখ মানুষের মনে আঘাত দিয়েছিলেন হামলাকারী। কিন্তু আজ ওই একই স্থানে আমি ভালোবাসা এবং সমবেদনা দেখতে পাচ্ছি। তিনি বলেন, আমাদের মন ভেঙে গেছে কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমরা বেঁচে আছি, একত্রে আছি। কাউকে আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেব না।

গত সপ্তাহে আল নুর মসজিদে ভয়াবহ হামলা থেকে বেঁচে গিয়েছিলেন ফৌদা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ